মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

রাজধানীতে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

রাজধানীতে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আহম্মেদ নিজামকে (৩৫) রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।

বুধবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ৪টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা এবং খিলগাঁও থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন জঙ্গি আহম্মেদ নিজাম।

গ্রেফতার আহম্মেদ নিজাম হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেছেন। আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন।

আহম্মেদ নিজামকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, তিনি ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া অবস্থায় হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। বর্তমানে বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন।