শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আটক

লক্ষ্মীপুর জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও চার শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার ভোররাত ৪টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক আমজাদ হোসেন আজিম পৌরসভার ৭নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে। শনিবার দুপুরে তাকে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

আমজাদ হোসেন আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিল আজিম।

উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত।

এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামী করা হয়।