বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সেনা সদস্য

কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সেনা সদস্য

ভারতশাসিত কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরো তিনজন আহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) ভূস্বর্গের বান্দিপোরা জেলায় এ ঘটনা ঘটে।

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ভূস্বর্গের বান্দিপোরা জেলায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের। আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে।

সেনা সূত্রে জানিয়েছে, সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। তাতেই গুরুতর জখম হন বেশ কয়েকজন জওয়ান। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারজনের মৃত্যু হয়েছে। আরো তিনজনের চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। ঘটনাস্থলে সেনার পাশাপাশি স্থানীয় পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

উল্লেখ্য, খাদে সেনার গাড়ি পড়ে দুর্ঘটনা এই প্রথম নয়। গত ২৪ ডিসেম্বর পুঞ্চে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায় সেনার আরেকটি গাড়ি। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। আরো পাঁচজন আহত হয়েছিলেন। তার আগে গত নভেম্বরে রাজৌরি জেলায় খাদে সেনার গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল একজনের, আহত হন আরো একজন।