মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধারকাজে যোগ দিচ্ছে হামজা

পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধারকাজে যোগ দিচ্ছে হামজা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট নয়টি ট্রাক ছিল। ফেরিটি উদ্ধারে এরই মধ্যে ঘটনাস্থলে পৌছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটিতে সাতটি বড় ও দুইটি ছোট ছিল। ট্রাকের চালক-সহকারী ও ফেরির কর্মকর্তা মিলে সেখানে মোট ১০-১৫ জন ছিলেন। শুধু ফেরির সহকারী ইঞ্জিন কর্মকর্তা হুমায়ুন কবির এখনো নিখোঁজ আছেন। বাকি সবাইকে উদ্ধার করা গেছে।

র‌্যাবের মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার আরিফুর রহমান জানান, নৌবাহিনীর ডুবুরি দল স্পিডবোটের মাধ্যমে এখনো টহল দিচ্ছে। তবে ফেরিটির উদ্ধারকাজ এখনো শুরু হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা ইতোমধ্যে দৌলতদিয়া প্রান্ত থেকে রওনা দিয়েছে। জাহাজটি অল্প সময়ের মধ্যে এসে পৌঁছাবে।

এর আগে ঘন কুয়াশায় বালু তোলা নৌকা বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে পদ্মায় আটকে পড়া ফেরি 'রজনীগন্ধা' সকাল সোয়া ৮টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে যায়।