মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান হলেন সাঈদ খোকন

ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান হলেন সাঈদ খোকন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গভর্নিং বডি পুনর্গঠিত করা হয়েছে। পুনর্গঠিত গভর্নিং বডির চেয়ারম্যান, দুজন শিক্ষানুরাগী সদস্য ও দুজন বিশ্ববিদ্যালয়ের একডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন দিয়েছেন।

উপচার্য মনোনীত ব্যক্তিদের মধ্যে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান এবং শিক্ষানুরাগী সদস্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মাহফুজুর রহমান রয়েছেন। এছাড়া একাডেমিক পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।