সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মেসিকে ভোট দিয়ে তোপের মুখে মদরিচ

মেসিকে ভোট দিয়ে তোপের মুখে মদরিচ

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের গ্রীষ্মে মেসি পাড়ি জমিয়েছিলেন প্যারিসে। সেখানে দুই বছর পার করে থিতু হয়েছেন মায়ামিতে। তবে মেসি এখনো বার্সেলোনার। কাতালুনিয়ান ক্লাবটির ইতিহাসে সেরা খেলোয়াড় তো আর্জেন্টাইন অধিনায়কই। মেসি যেখানেই থাকুন না কেন, আদতে তিনি পুরোদস্তুর বার্সেলোনার ঘরের ছেলে।

অথচ নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী সেই ক্লাবের সেরা খেলোয়াড়কেই ফিফার বর্ষসেরার জন্য ভোট দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার অধিনায়ক হিসেবে ফিফার বর্ষসেরার মনোনয়নে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে নিজের প্রথম ভোট দিয়েছিলেন তিনি।

একই কাজ করেছিলেন উরুগুয়ের অধিনায়ক ফেদে ভালভার্দে। মদ্রিচ এরইমাঝে রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদের একজন। ভালভার্দেকে মাদ্রিদ সমর্থকরা বিবেচনা করেন নিজেদের ভবিষ্যত অধিনায়ক হিসেবে।

তবে এই দুজনকেই এবার সাইবার আক্রমণ করছে রিয়াল মাদ্রিদের ভক্তরা। লিওনেল মেসিকে ভোট দেওয়ার কারণে মাদ্রিদের সমর্থকরা চটেছেন তাদের উপর। ইন্সটাগ্রামে মদ্রিচের ছবিতে অনেকেই কমেন্ট করেছেন জবাব চেয়ে। অন্যদিকে অনেকেই বলেছেন তাকে মাদ্রিদ থেকেই সরে যেতে। অনেকেই সামনে এনেছেন বিশ্বকাপের সেমিফাইনালে মেসির কাছে হারের কথাও। 

অবশ্য শুধু মদ্রিচই না, আরও অনেক প্রতিদ্বন্দ্বীর কাছ থেকেও সেরার ভোট পেয়েছেন লিওনেল মেদি। ইংল্যান্ডের হ্যারি কেন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপেও প্রথম ভোট দিয়েছেন মেসিকে। এমবাপে নিজেও ছিলেন সেরা তিনে। তবে নিজেকে ভোট না দিয়ে তিনি শুরুতে রেখেছেন এলএমটেনকে। দুইয়ে রেখেছেন আর্লিং হালান্ডকে। আর তিনে রেখেছেন কেভিন ডি ব্রুইনাকে।