মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ঢাকা হয়ে গেল চীনা বসন্ত উৎসব

ঢাকা হয়ে গেল চীনা বসন্ত উৎসব

বিচিত্র পরিবেশনায় চীনা বসন্ত উৎসব হয়ে গেল ঢাকায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চীনা দূতাবাসের যৌথ আয়োজনে ‘ভয়েসেস অব স্প্রিং: গোল্ডেন ড্রিমস’ শীর্ষক এ উৎসব অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

চীনের নতুন বর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত,  সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মণি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও চীনের নতুন বর্ষ বরণ উপলক্ষ্যে দুই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করেন অতিথি ও দর্শকরা। চীনা শিল্পীদের অ্যাক্রোবেটিক পরিবেশনার সঙ্গে উৎসবে ভিন্ন মাত্রা যুক্ত করেছিল বাংলাদেশের শিল্পীদের লোকনৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বসন্তের মাধ্যমে চীনা বর্ষপঞ্জির শুরু হয়। সীমানা পেরোনো সে আয়োজনটি নানা দেশের পাশাপাশি হচ্ছে বাংলাদেশেও। এ উৎসবের মাধ্যমে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে আরও বেশি গুরুত্ববহ হবে।