সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বিয়ের পরই বাংলাদেশে শোয়েব মালিক

বিয়ের পরই বাংলাদেশে শোয়েব মালিক

সানিয়া মির্জার সঙ্গে ছাড়াছাড়ির পরই আবারও বিয়ে করেছেন শোয়েব মালিক। আবার বিয়ে করে সেই ছবি শেয়ার দিয়েই দেশ ছেড়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি এই ক্রিকেটার। যদিও ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়েছিল শোয়েব মালিকের আগমনের খবর।

শনিবারের ম্যাচে তার উপস্থিতি তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শুরুর একঘণ্টা আগে আরেকটা চমক উপহার দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি। সেই ছবি প্রকাশ্যে এনেছেন রংপুর ম্যাচের ঠিক আগে।

শনিবার আচমকাই ঘোষণা দিয়েছেন নতুন করে বিয়ের খবর। এর ঘন্টা খানেক না যেতেই মাঠের ক্রিকেটে নামতে যাচ্ছেন শোয়েব মালিক। সেটাও আবার বিপিএলে। রংপুর রাইডার্সের বিপক্ষে মুখোমুখি ফরচুন বরিশাল। বলতে গেলে, মিরপুর থেকেই নিজের বিয়ের খবর দুনিয়াকে জানান দিয়েছেন শোয়েব মালিক।

বরিশালের হয়ে শুরুর একাদশেই খেলছেন মালিক। গতকাল সকালেই ঢাকা এসে পৌঁছেছিলেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার। নতুন জীবনে পা রাখার খবরের দিনে মাঠে নেমে ভালো করতে পারবেন কী না মালিক সেটাই এখন দেখার বিষয়।