মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

রেল লাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কেটে দুই কিশোর নিহত

রেল লাইনে বসে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কেটে দুই কিশোর নিহত

জামালপুরের মেলান্দহে রেল লাইনের ওপর বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মেলান্দহের রুকনাই এলাকায় সোমবার দুপুরে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- পূর্ব রোকনাই গ্রামের শাহিদ মিয়ার ছেলে মজিবুর রহমান ও শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল মিয়া। 

জামালপুর জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই। তারা দুজন রেল লাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেমস খেলছিলেন। এ অবস্থায় ট্রেন এসে পড়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।  

তাদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, তারা দুজনেই সকালে চাদর মুড়ি দিয়ে রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন। কানে দুজনেরই হেডফোন ছিল। ওই সময় কয়েকজন লাইন থেকে তাদের উঠে যেতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি। ট্রেন অনেক হুইসেল দিলেও তারা শোনেননি।