মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

শ্রমিক নেতার ওপর হামলা : বরগুনায় বাস চলাচল বন্ধ

শ্রমিক নেতার ওপর হামলা : বরগুনায় বাস চলাচল বন্ধ

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশে আসা সাধারণ যাত্রীরা।

সোমবার সকাল থেকে বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি।

ফেস্টুন সাঁটানো কেন্দ্র করে রোববার রাত ১১টায় বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের কার্যালয়ে হামলার শিকার হন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীর। এ সময় ভাঙচুর করা হয় কার্যালয়টি।

এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল থেকে বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহণ সংশ্লিষ্টরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, বরগুনা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন ও তার লোকজন নিয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির গ্রুপের সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলা চালানো হয়। এ সময় সংগঠনটির অফিসেও হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। এ কারণে বরগুনা থেকে সব প্রকার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ জানায়নি। তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে, যাতে বাস চলাচল বন্ধের ঘোষণা কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।