মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ঝিনাইদহে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

ঝিনাইদহে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুজনের

বালু বোঝায় ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের মহেশপুরে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন- পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের রিয়াজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর হোসেন (৩৫) ও পান্তাপাড়া গাবতলা গ্রামের আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)। 

এ ঘটনায় আহত হয়েছেন- বলিভদ্রপুর গ্রামের পাঞ্জু বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম, পান্তাপাড়া গ্রামের চারু ব্যাপারীর দুই ছেলে কালু ব্যাপারী ও কামাল হোসেন, ইশালডাঙ্গা গ্রামের তোয়াব আলীর মেয়ে তাসলিমা বেগম ও ঘুগরী গ্রামের মাহিন্দ্র চালক সেলিম হোসেন। নিহত ও আহতেরা সবাই ঝিনাইদহ জেলা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদশীরা জানান, সকালে যাত্রীবাহি মাহিন্দ্র মহেশপুর শহর থেকে ঝিনাইদহ আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহতের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে অবস্থায় আশংঙ্খাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।