মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

চপস্টিকে ভাত খেয়ে গিনেস বুকে বরিশালের তরুণী

চপস্টিকে ভাত খেয়ে গিনেস বুকে বরিশালের তরুণী

গিনেস ওয়ার্ল্ড বুকে ইতালির এক নাগরিকের রেকর্ড ৮ বছর পর ভেঙেছেন বাংলাদেশের নুসরাত জাহান নিপা। চপস্টিক দিয়ে এক মিনিটে একটি একটি করে ২৭টি ভাত খেয়ে তিনি এই বিরল রেকর্ড গড়েন। এর আগে প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে রেকর্ড করেছিলেন নুসরাত। বাংলাদেশ থেকে নারী হিসাবে পর পর দুইবার বিশ্ব রেকর্ড করেছে নিপা।

সোমবার এ তথ্য জানিয়েছেন বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী নিপা।

তিনি জানান, এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ডটি আমি ভেঙেছি। ২০২৩ সালের মার্চের দিকে এ রেকর্ড করলেও যাচাই বাছাই শেষে সম্প্রতি সার্টিফিকেট পেয়েছি। এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেছিলাম। তখনও ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশ এবং এবারও ইতালির রেকর্ড ভাঙা হয়েছে। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্বরেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্রাকটিসও করতে হয়েছে। তবে এবারে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।

নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।