শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শ্রম ভবনের সামনে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের অবস্থান

শ্রম ভবনের সামনে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের অবস্থান

তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, শ্রম ভবনের সামনে কয়েকশ পোশাক শ্রমিক অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন।

এ সময় শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।