শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বিনামূল্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করা হবে

বিনামূল্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করা হবে

কোরবানির প্রাণীর বর্জ্য অপসারণে, বিনামূল্যে পরিবেশ সম্মত ব্যাগ সরবরাহ করবে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা। এছাড়া স্বাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, নির্ধারিত হাটের বর্জ্য ও কুরবানি পরবর্তী বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশ সম্মত ব্যাগ সরবরাহ করবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কুরবানির বর্জ্য ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকার জন্য চার লাখ প্রচারপত্র ছাপানো হবে। নির্দিষ্ট স্থানে প্রাণী কুরবানিসহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগের জুমা ও ঈদের নামাজের খুৎবায় প্রচার করা হবে। পরিবেশ দূষণ রোধকল্পে স্থানীয় হাট-বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে।