শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সরকার এক কার্গো এলএনজি ও ১ লাখ ৫ হাজার টন সার সংগ্রহ করবে

সরকার এক কার্গো এলএনজি ও ১ লাখ ৫ হাজার টন সার সংগ্রহ করবে

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ এক কার্গো এলএনজি ও ১ লাখ ৫ হাজার টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে প্রায় ৫৬৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে দ্বিতীয় লটের প্রায় ১৬৬ কোটি ৮৯ লাখ টাকায় ৪০ হাজার টন এমওপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৩৪২ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়ার গ্রুপ চিমিক তিউনিশিয়ান (জিসিটি) থেকে প্রায় ১৬৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার টন টিএসপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৫৫০ মার্কিন ডলার।

অন্য একটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৩৪৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রোপস থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৭১০ মার্কিন ডলার।