শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ঢাকার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

উত্তরার বিমান বিধ্বস্তে প্রাণ হারানোদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, ‘ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত।’

এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।