শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন

ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন

যথাযথ মর্যাদায় ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। 

এরপর ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং গণঅভ্যুত্থান বিষয়ক গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।

ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতারা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তাদের অবদানের স্বীকৃতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি রেমিট্যান্স পাঠানোর  মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে ইতালি প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরেন। 

রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলনে মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পতন ঘটে। 

এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।