বলিউড অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান সৎমা কারিনা কাপুর খানকে ‘সেরা সৎমা’ বলে প্রশংসা করেছেন। একই সঙ্গে বাবা সাইফকে নিজের আদর্শ ও নায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি। ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় পরিবারের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন ইব্রাহিম ও তার বোন সারা আলী খান।
অনুষ্ঠানের বিশেষ পর্বে সাইফ ও কারিনার উদ্দেশে ইব্রাহিম বলেন, জীবনের নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও এগিয়ে যাওয়ায় বাবা তাকে অনুপ্রাণিত করেন। কারিনার উদ্দেশে তিনি বলেন, সব সময় পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ।
অন্যদিকে সারা বাবার ব্যক্তিত্ব ও স্টাইলের প্রশংসা করেন। কারিনার অভিনীত ‘পু’ চরিত্রটিও তার শৈশবের প্রিয় বলে জানান। অনুষ্ঠানে তৈমুর ও জেহর সঙ্গে ইব্রাহিমের সুসম্পর্ক নিয়েও কথা বলেন সাইফ-কারিনা।
