শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

গণ-অভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ ও আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ

গণ-অভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ ও আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ

গণ-অভ্যুত্থানে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ইমেইলে এই প্রবন্ধ পাঠাতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব আঞ্চলিক পরিচালক এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৭ আগস্টের চিঠির নির্দেশনা অনুসরণ করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই বিপ্লব ২০২৪ এ শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে হার্ডকপি আগামী ২০ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পারফর্মেন্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে।

সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে (apa@moedu.gov.bd)--এ পাঠানোর পাশাপাশি ad-admin@dshe.gov.bd ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় ও পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সাথে সংশ্লিষ্ট কমিটির সভাপতি এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যায়নপত্র পাঠাতে হবে।