শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুটি পৃথক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

রোববার চালানো এ অভিযানে বেশ কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিতরণ বিভাগ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ইকোনোমিক জোন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এই অভিযানে তিনটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ এবং ‘দিশারী হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট’ ও ‘হিরাঝিল হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট’ নামের দুটি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে ফায়ার সার্ভিস এবং এক্সকাভেটরের সহায়তায় চুনাভাটির সরঞ্জামাদি নষ্ট করে দেওয়া হয়। এ অভিযানে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ এসব সংযোগের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ৬১ লাখ ১৫ হাজার ৯শ’ টাকা মূল্যের গ্যাস চুরি হতো। এই ঘটনায় ২টি মামলা দায়ের এবং দু’জন আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সাভারের কলমা, গৌরীপুর, গরুরহাট, আশুলিয়া কলেজ রোড ও বড় আশুলিয়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে তিতাস গ্যাস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

এ অভিযানে একশ’ মিটার অবৈধ বিতরণ লাইন, দুটি অবৈধ শিল্প সংযোগ এবং তিনটি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, ‘রুট নেক্স ওয়াশিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করে সোর্স পয়েন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ অভিযানে একটি শিল্প গ্রাহকের কাছ থেকে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ এসব সংযোগের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ৮ লাখ ২৮ হাজার ৫৮৫ টাকা মূল্যের গ্যাস চুরি হতো।

এ অভিযানের মাধ্যমে কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাদের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়টিই পুনরায় তুলে ধরেছে।