শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

আসন্ন সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

আসন্ন সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার-সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর ফাইনাল করে জানানো হবে।’

এর আগে গত ১৮ আগস্ট ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সপ্তাহে ইসির কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘একটা কর্মপরিকল্পনার (নির্বাচনী রোডম্যাপ) বিষয়ে বলেছিলাম আমরা এই সপ্তাহে এটা করবো। কর্মপরিকল্পনার তো আমাদের আন্ত অনুবিভাগ সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। কর্মপরিকল্পনার ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো।