শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকার অদূরে লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার দুপুর ২টা নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হয় বলে জানিয়েছেন বিমানবন্দর রেলস্টেশনের মাস্টার শাহাদাত হোসেন। এর আগে সকাল ৮টা ১৭ মিনিটে ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনচ্যুত হয়।  

শাহাদাত হোসেন বলেন, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি এপিবিএন প্রধান কার্যালয়ের বিপরীতে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইন দিয়ে ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে। 

জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত চার লেনের কাজ শেষ পর্যায়ে। তাই বিকল্প লেন থাকায় স্বাভাবিক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। 

জানা গেছে সূচি অনুযায়ী, দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকা থেকে বিকেল পৌনে ৫টায় রওনা হয়ে জামালপুরের 

তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা।

স্টেশন মাস্টার আরও জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ায় ৪ নম্বর লাইন বন্ধ থাকলেও অপরাপর লাইনগুলো দিয়ে রেল স্বাভাবিক চলাচল করেছে।