শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের ২ জন কর্মকর্তা রিমান্ডে

৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের ২ জন কর্মকর্তা রিমান্ডে

প্রতারণার মাধ্যমে হাজী এয়ার ট্রাভেলসের ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা আত্মসাতের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের চিফ অপারেটিং অফিসার একেএম সাদাত হোসেন ও চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

 

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফ বিল্লাহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয়ের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত ২ আগস্ট মতিঝিল থানার আরেক প্রতারণার মামলায় এই দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি বাদীর প্রতিষ্ঠান হাজী এয়ার ট্রাভেলসের সঙ্গে আসামিদের টিকিট বিক্রয় সংক্রান্ত চুক্তি হয়। চুক্তির পর বাদীর প্রতিষ্ঠানের আইএটা কোড ব্যবহার করে আসামিরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টিকিট বিক্রয় করে আংশিক টাকা পরিশোধ করে। এভাবে পাওনা টাকা বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত ৩২ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৩১৮ টাকা হয়।

 

এ ঘটনায় ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈমকে প্রধান আসামি করে গত ৫ আগস্ট পল্টন থানায় মামলা করা হয়। এ মামলায় একেএম সাদাত হোসেন ও সাঈদ আহমেদ এজাহারনামীয় আসামি।