শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ইমরান হাশমি ২ বছর ধরে আলু সেদ্ধ খাচ্ছেন

ইমরান হাশমি ২ বছর ধরে আলু সেদ্ধ খাচ্ছেন

ইমরান হাশমির খাবারের তালিকা দেখলে ভ্রু কুঁচকে যেতে পারে। সালাদ, মুরগির মাংসের কিমা আর এক বাটি রাঙাআলু সেদ্ধ। ব্যাস এতটুকুই। এক দুদিন না, টানা দুই বছর এই খাবার মেন্যুতেই চলছে বলিউড তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইমরান হাশমি। 

 

অভিনেতা বলেন, আমি দিন শুরু করি এক বাটি সালাদ দিয়ে। সঙ্গে থাকে মুরগির মাংসের কিমা, যা হজম করতে সুবিধা হয়। মাংস চিবোতে বিশেষ ভালো লাগে না বলে এভাবে খাই। সঙ্গে থাকে এক বাটি রাঙাআলু সেদ্ধ।

 

খাদ্যভাস নিয়ে ইমরান আরও বলেন, শেষ দুই বছর ধরে এটাই আমার ডায়েট। রাঁধুনি একবারে এক সপ্তাহের খাবার প্রস্তুত করে রাখেন। সেটাই প্রতিদিন নিয়ম করে খাই।

 

অনেকেই আছেন, একবেলার খাবার অন্য বেলা দেখলেই মেজাজ বিগড়ে যায়। সেখানে একই খাবার এতদিন ধরে খাচ্ছেন অভিনেতা। এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন— একেই বলে ‘মনো ডায়েট’। 

 

কার্বোহাইড্রেট সমৃদ্ধ মনো ডায়েট হচ্ছে—আলু, ভাত, কলা দিয়ে ডায়েট। এতে কার্বোহাইড্রেট ও শর্করা থেকে শক্তি পায় শরীর। প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ কম থাকে। প্রোটিনসমৃদ্ধ মনো ডায়েট খাবার যেমন ডিম, মাংসই থাকে মূলত। এ ধরনের ডায়েটে প্রোটিনের ভাগ বেশি থাকলেও ফাইবার ও উদ্ভিজ্জ ভিটামিন বাদ পড়ে।