শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে বিমানের অতিরিক্ত ফ্লাইট

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে বিমানের অতিরিক্ত ফ্লাইট

কাঠমাণ্ডুতে রাজনৈতিক অস্থিরতায় ফ্লাইট স্থগিত হওয়ার পর নেপালে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে।

কাঠমাণ্ডুতে বাংলাদেশ দূতাবাস আজ জরুরি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রী কাঠমাণ্ডু থেকে ঢাকায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর ফিরে আসার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে যাত্রা করতে পারেননি, তারা বিশেষ ফ্লাইট বিডি ৩৭৪-এ ভ্রমণ করতে পারবেন।

বিশেষ এই ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার কথা রয়েছে।

দূতাবাস জানায়, সংশ্লিষ্ট যাত্রীদের দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।

দুই দিনের স্থগিতাদেশের পর আজ থেকে বিমান ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা ফ্লাইটও পুনরায় চালু করেছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

রাজনৈতিক সংস্কারের দাবিতে তরুণদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে নেপাল সরকার গত ৯ ও ১০ সেপ্টেম্বর সাময়িকভাবে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে দেয়। এর ফলে কাঠমাণ্ডুতে বাংলাদেশিসহ বিদেশি বহু যাত্রী আটকা পড়েন।