রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

টঙ্গীতে অপরাধ দমনে নতুন পদক্ষেপ শুরু করেছে পুলিশ

টঙ্গীতে অপরাধ দমনে নতুন পদক্ষেপ শুরু করেছে পুলিশ

চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গীতে রাত সাড়ে ১১টা থেকে দোকানপাট বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান এ তথ্য জানান।  

পুলিশ জানায়, টঙ্গী শিল্পাঞ্চলে রাত ১১টার পর রাস্তার পাশে ও অলিগলিতে চায়ের দোকানে সবার সঙ্গে মিশে যায় অপরাধীরা। আড্ডার ফাঁকে ছিনতাই ও মাদক কারবার করে তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে অপরাধীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে, ফ্লাইওভারের নীচে ও উপরেসহ অলিগলিতে চায়ের দোকানে আড্ডা থেকে অপরাধের জন্ম হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে তথ্য জানা গেছে। রাত সাড়ে ১১টায় দোকানপাট বন্ধ হলে রাস্তা ফাঁকা থাকবে, আর তখন কেউ অপরাধ করলে সহজেই চোখে পড়বে। এতে মানুষের ভিড়ে অপরাধীরা পালাতে পারবে না। দোকানপাট বন্ধ হওয়ার পর পুলিশি মনিটরিং জোরদার ও সিসি ক্যামেরাগুলো পুরোদমে সক্রিয় করলে অপরাধ কমবে বলে পুলিশের ধারণা। এছাড়াও এলাকা ভিত্তিক পাহারা জোরদার করা হবে। 

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় টঙ্গীতে অপরাধীরা নানা কৌশলে অপরাধ করার চেষ্টা করে। তাই অপরাধ নিয়ন্ত্রণে রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখা হবে। তবে জরুরি সেবা চালু থাকবে বলে তিনি জানান।