রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

সাংবাদিকতা ও মিডিয়ার শ্রেষ্ঠত্বের জন্য অ্যাওয়ার্ড ঘোষণা ডিজিটাল মিডিয়া ফোরামের

সাংবাদিকতা ও মিডিয়ার শ্রেষ্ঠত্বের জন্য অ্যাওয়ার্ড ঘোষণা ডিজিটাল মিডিয়া ফোরামের

সাংবাদিকতা ও মিডিয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ২৫ অক্টোবর (শনিবার) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘোষণা দেন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ও অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, গণমাধ্যমকে যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী করতে চাই এবং বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চাই।

তিনি আরও জানান, সাংবাদিকদের কাছ থেকে ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট লিংক আহ্বান করা হবে। প্রধান অনুষ্ঠান ২৫ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।

আবেদনের লিংক: www.dmfbd.com

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ২০২৩ সালের ১৭ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের একটি অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

পুরস্কারের ক্যাটাগরি (২০২৫)

১. সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল)

২. সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল)

৩. সেরা ফিচার/স্টোরিটেলিং

৪. সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম

৫. সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন

৬. সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান)

৭. উদীয়মান ডিজিটাল সাংবাদিক (Emerging Journalist)

৮. ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড

৯. লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

১০. জুরি স্পেশাল অ্যাওয়ার্ড

১১. অনুসন্ধানী সাংবাদিকতা

১২. প্রযুক্তি সাংবাদিকতা

১৩. মফস্বল সাংবাদিকতা

১৪. আলোচিত সংবাদ

১৫. সমাজে প্রভাব (Impact on Society)

১৬. প্রবাস সাংবাদিকতা

১৭. মাল্টিমিডিয়া কনটেন্ট

১৮. ক্রীড়া সাংবাদিকতা

১৯. বিনোদন সাংবাদিকতা