রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

নভেম্বরের ৩য় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদযাপনের উদ্যোগ

নভেম্বরের ৩য় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদযাপনের উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরা, খাত সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা ও প্রাণিসম্পদ উন্নয়নে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, এর বহুমুখী গুরুত্ব তুলে ধরা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়কে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে উদযাপনের জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে। 

এই সিদ্ধান্ত প্রাণিসম্পদ খাতের উন্নয়ন কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং এ খাতে কর্মরত উদ্যোক্তা, খামারি, গবেষক, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মন্ত্রণালয় আশা করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। 

এর আওতায় প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী, অর্থকরী ও দৃষ্টিনন্দন প্রাণীর প্রদর্শন এবং বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী প্রাণিজ খাদ্যের উপস্থাপন করা হবে। 

পাশাপাশি, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাণিসম্পদ পদক-২০২৫’ (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) প্রদান করা হবে।

এই আয়োজনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে জনগণের সামনে উপস্থাপন, খামারিদের উৎসাহ প্রদান এবং জাতীয় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও অর্থনীতিতে এ খাতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছে।