রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

নারায়ণগঞ্জে গ্যাস সংযোগে অনিয়ম ঠেকাতে পেট্রোবাংলার বিশেষ অভিযান

নারায়ণগঞ্জে গ্যাস সংযোগে অনিয়ম ঠেকাতে পেট্রোবাংলার বিশেষ অভিযান

নারায়ণগঞ্জে গ্যাস চুরি রোধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গতকাল পেট্রোবাংলার ভিজিল্যান্স টিম-৩ ও আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে।

অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে এই অভিযানে তিনটি স্পট পরিদর্শন করা হয়, যার মধ্যে একটি অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে মেঘনাঘাটে অবস্থিত এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি. এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকায় গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বাইপাস বা অবৈধ ব্যবহারের সম্ভাবনা নিশ্চিত করতে আরএমএস ও হাউজ লাইন পরীক্ষা করা হয়। আন্দিরপাড় (বন্দর) এলাকার একটি অবৈধ বাণিজ্যিক চুন ফ্যাক্টরিতে ৬ হাজার ঘনফুট বা ঘণ্টা লোড বিশিষ্ট তিনটি ভাট্টিতে অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের সংযোগ উৎসে ‘কিলিং’ করা হয়েছে। অবৈধ ব্যবহারের আলামত হিসেবে চুনের তিনটি ভাট্টিই ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে আনুমানিক ৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়।

গ্যাস চুরি রোধে এবং বিতরণ নেটওয়ার্কের শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।