রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদের আহ্বান

অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদের আহ্বান

প্রাণঘাতী দুর্ঘটনা রোধে অবৈধ রাসায়নিক গুদাম নির্মাণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। 

রাজধানীর মিরপুরে শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহবান জানান। 

ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, অবৈধ রাসায়নিক গুদাম স্থাপনের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। এধরনের গুদাম চিহ্নিত করে প্রশাসন বা ফায়ার সার্ভিসের সহায়তায় সেগুলো উচ্ছেদ করার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এসব অবৈধ রাসয়নিক গুদাম বন্ধ হলে কিছু মানুষ হয়তো ক্ষতির মুখোমুখি হবেন, তবে বহু সাধারণ মানুষের জীবন রক্ষা হবে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল কামাল জানান, মিরপুরের রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নেভাতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। 

তিনি বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে। সম্প্রতি টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে তিন ফায়ারফাইটার প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনাকবলিত গোডাউনটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও সতর্ক করেন ফায়ার সার্ভিসের ডিজি। সেখান থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর কারখানা থেকে এ পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

অগ্নিকাণ্ডে আরও আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।