রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: নির্বাচন কমিশনার মাছউদ

ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: নির্বাচন কমিশনার মাছউদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করতে না পারলে বিশ্ব, মানুষ এবং জাতির কাছে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনার বলেন, ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুন্দর, সুষ্ঠু ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-দের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, আমরা যারা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য আইনগতভাবে বাধ্য ছিলাম, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতাম তাহলে কি জাতিকে এই নির্মম পরিণতি দেখতে হতো? পার্শ্ববর্তী রাষ্ট্রের জনসংখ্যা ১৪০ কোটি, যদি তাদের এই পরিণতি না হয়। তবে এক জাতি, এক দেশ হয়েও কেন আমরা পারবো না?

নির্বাচনের দায়িত্বকে তিনি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমানতের খেয়ানত যে করে, সে মুনাফেক। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো আমাদের আমানত। এটাই সকল ধর্মের মূল নীতিকথা।’

ইসি মাছউদ আরও বলেন, ‘প্রত্যেকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করলে সকল প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে সুন্দর, সুষ্ঠু এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব।’

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।