রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আহ্বান নেপাল রাষ্ট্রদূতের

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আহ্বান নেপাল রাষ্ট্রদূতের

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

আজ বুধবার ঢাকাস্থ নেপাল দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নেপাল-বাংলাদেশ সম্পর্ক : বর্ধিত অর্থনৈতিক ও শিক্ষাগত সহযোগিতার পথ শীর্ষক এক আলোচনায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ভান্ডারী তার বক্তব্যে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য অর্থনীতি ও শিক্ষাখাতে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনের ওপরও জোর দেন তিনি।

নেপালের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, নেপাল-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা এবং দক্ষিণ এশিয়ায় যৌথভাবে সমৃদ্ধি ও সংযোগের ক্ষেত্রে সার্ক, বিমসটেক এবং বিবিআইএন উদ্যোগের মতো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি।

পরে মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন রাষ্ট্রদূত। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর আগে ডিআইইউ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নেপালের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষদ এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচিসহ একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।