রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

সমৃদ্ধির পথে উদ্ভাবন ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান এহসানুল হকের

সমৃদ্ধির পথে উদ্ভাবন ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান এহসানুল হকের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক আজ বলেছেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত দেশ গড়ার জাতীয় অঙ্গীকার পূরণে গবেষণা ও উদ্ভাবনের কোন বিকল্প নেই।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

মো. এহসানুল হক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিভাবান ব্যক্তিদের গবেষণায় আসতে হবে।
তিনি আরও বলেন, প্রতিভাবান ব্যক্তিরা তাদের পেশা পরিবর্তন করে অন্য পেশায় যোগদান করেন অথবা নিম্ন পদ দাবি করেন— এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। এটি জাতীয় প্রতিভার অপচয়।

এহসানুল হক বলেন, সরকার জাতীয় পর্যায়ে এই প্রতিভাবান ব্যক্তিদের জন্য একটি গবেষণা ক্ষেত্র তৈরি করার জন্য কাজ করছে।

সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যুক্তিসঙ্গত আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় উত্থাপিত সমস্যা সম্পর্কে জনপ্রশাসনের এই সিনিয়র সচিব আরো বলেন, জাতীয় বেতন কমিশন এই বিষয়ে কাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়গুলো বেতন কমিশনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, পেশাগত সুযোগের পাশাপাশি জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেওয়া উচিত। 

আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

দিনব্যাপী কাউন্সিলের একাধিক অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। 

৭২টি সাংগঠনিক জেলা শাখার নেতারা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।