রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ব্যানার অপসারণকে কেন্দ্র করে যুবদলের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ব্যানার অপসারণকে কেন্দ্র করে যুবদলের মধ্যে সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিএনপি’র অঙ্গসংগঠন যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। 

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতা এমদাদুল হক বাদশা ও স্থানীয় নেতা বোরহানের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার অপসারণকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাঁধে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানের অনুসারীরা ডা. শাহাদাত হোসেনের ছবিসংবলিত একটি ব্যানার টানান। পরে বাদশার সমর্থকেরা 'উর্ধ্বতন নেতাদের নির্দেশে' সেটি নামাতে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই গোলাগুলিতে রূপ নেয়। 

নিহত সাজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, সাজ্জাদ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং ডা. শাহাদাত হোসেনের অনুসারী ছিলেন। সম্প্রতি তিনি পাথরঘাটা এলাকার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ জানায়, সাজ্জাদের বুকে গুলি লাগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। আরও আটজন গুলিবিদ্ধ বা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। 

আহতদের মধ্যে রয়েছেন— জুয়েল, সাব্বির, শরীফ, ইয়াসিন, একরাম, পারভেজ ও মারুফ। তারা সবাই বাকলিয়ার বউবাজার এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনার তদন্ত করছি।