রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

এক মাসে ওমরাহ পালন করলেন রেকর্ড ১ কোটি ১৭ লাখ ধর্মপ্রাণ মুসল্লি

এক মাসে ওমরাহ পালন করলেন রেকর্ড ১ কোটি ১৭ লাখ ধর্মপ্রাণ মুসল্লি

সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। যা এ পর্যন্ত অন্যতম সর্বোচ্চ মাসিক সংখ্যা বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এবং হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের মধ্যে ১৫ লাখেরও বেশি বিদেশি তীর্থযাত্রী ছিলেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছিলেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও সাধারণ কর্তৃপক্ষ যৌথভাবে ঘোষণা করেছে যে, তারা ওমরাহযাত্রীদের প্রতিটি ধাপের অভিজ্ঞতা উন্নত করতে সেবা মানোন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখবে।

একই সঙ্গে, তারা এমন নতুন ডিজিটাল ও কার্যকরী সিস্টেম উন্নয়ন করছে, যা তীর্থযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা থেকে নিরাপদ প্রত্যাবর্তন পর্যন্ত সম্পূর্ণ যাত্রা আরও উন্নত করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃদ্ধি সৌদি আরবের উন্নত ডিজিটাল সিস্টেম, সমন্বিত লজিস্টিকস এবং আধুনিক সেবার সফল বাস্তবায়নের ফল। এসব ব্যবস্থার কারণে হজ ও ওমরাহযাত্রীদের জন্য সফর ও আনুষ্ঠানিকতা পালন এখন অনেক সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠেছে।

এই প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হজ, ওমরাহ ও মসজিদ দর্শন ব্যবস্থাকে আধুনিক করা, দুই পবিত্র মসজিদে সহজ প্রবেশ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা।