রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সকলকেই সচেতন হতে হবে : প্রাথমিক উপদেষ্টা

হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সকলকেই সচেতন হতে হবে : প্রাথমিক উপদেষ্টা

হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সকলকেই সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার তিনি এ কথা বলেন।

সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর হাসনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ বিশেষ অতিথির বক্তৃতা দেন। এছাড়া, অতিরিক্ত সচিব তসলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে এম মোহাম্মদ শামসুল হক ও সিলেট শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. নুরুল ইসলামসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুরা যাতে খেলাধুলা করে সে দিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, কবিতা, গান ও আবৃত্তির মতো কো-কারিকুলাম শিশুদের মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে।

শিশুদের মমত্ববোধ বিকাশে শিক্ষকদের জাগ্রত থাকতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আইডল হিসেবে শিক্ষকদের নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েই শিক্ষকদের পাঠদানে মনোনিবেশ করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এছাড়া, সভা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষিকা সুমনা তালুকদার।