রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
 শিরোনাম
বিশেষ সুরক্ষা দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের ১৪ ডিসেম্বর বিচারাঙ্গনে বিদায়ী বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি বিজয় দিবস উদযাপনে তিন বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট-প্যারাজাম্প বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রস্তাব ইসির বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ হাইকোর্টের দূষণ রোধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির দাবিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান

গুজব ও বিভ্রান্তি রোধে বিশেষ সাইবার সেল কার্যক্রম শুরু

গুজব ও বিভ্রান্তি রোধে বিশেষ সাইবার সেল কার্যক্রম শুরু

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। 

এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিতের কাজ করবে।

এনসিএসএ এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

কোন তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার উৎস যাচাই করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এনসিএসএ। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে সংস্থাটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।

দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ফটোকার্ড ও ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদের সচেতন করতেও সকলকে অনুরোধ করেছে এনসিএসএ।

সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তায় এনসিএসএ ২৪/৭ হেলপলাইন সেবা চালু রয়েছে। নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য চারটি আলাদা ই-মেইল খোলা হয়েছে। 

এগুলো হল: অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য report_betting@ncsa.gov.bd;  ভুয়া তথ্য, গুজব বা misinformation/disinformation  সংক্রান্ত অভিযোগের জন্য report_misinfo@ncsa.gov.bd; ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য report_harassment@ncsa.gov.bd এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য report_cii@ncsa.gov.bd 

সবাই মিলে দেশের ডিজিটাল পরিসর নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহারে ভূমিকা পালনে এনসিএসএ নাগরিকদের সহযোগিতা চেয়েছে।