রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ দেশজুড়ে পালিত হবে

৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ দেশজুড়ে পালিত হবে

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস রাজধানী ঢাকাসহ দেশব্যাপী প্রতিটি জেলায় উদযাপিত হবে।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য—‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।

আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে মিরপুর-১৪ তে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উল্লেখ্য, দিবসটি উদযাপন উপলক্ষ্যে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ব্যক্তি ৩ জন, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান ৩টি, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা ২ জন ও সফল কেয়ার গিভার ২ জন।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। 

এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। 

এ আয়োজনের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা ও বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্প সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরা হবে।