রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আলেমদের সক্রিয় ভূমিকার আহ্বান ধর্ম উপদেষ্টার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আলেমদের সক্রিয় ভূমিকার আহ্বান ধর্ম উপদেষ্টার

আলেমদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত না হলে দেশে সুখ-শান্তি আসবে না। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেছেন।

গতকাল (শুক্রবার) চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হতে হবে। জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে এবং খোঁজখবর নিতে হবে। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, আমরা নিজের দোষ দেখিনা, পরের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান জানালে তার কাছ থেকে সম্মান পাওয়া যায়। তিনি সকলের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, ক্ষমতা, টাকা-পয়সা বা ধন-দৌলত কোনকিছু স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণেই সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে।

তিনি বলেন, উলামায়ে কেরামদের সংস্পর্শের বরকতে  জীবন আলোকিত হয়। উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়। তিনি  আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখা ও তাদের কাছ থেকে নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা ।

উল্লেখ্য, দু'দিনের বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।