রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ভূমিকম্পে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষনিকভাবে গতকাল  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খোলা  হয়েছে।

কেন্দ্রের টেলিফোন নাম্বার ০২৫৮৮১১৬৫১। কেন্দ্র থেকে সকল জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। 

ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, নরসিংদি ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

ঢাকা জেলায়, বিশেষ করে ঢাকা শহরে ০৪ জন নিহত ও ৫৯ জন আহত , নারায়ণগঞ্জে ০১ জন নিহত ও ১৮ জন আহত, নরসিংদিতে ৫ জন নিহত ও ১১০ জন আহত , গাজীপুরে ২৫২ জন আহত এবং  মাগুরাতে ২২ জন আহত হয়েছে। 

সংঘটিত ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসমূহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। 

ইতোমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা  সহযোগিতা প্রদান করা হচ্ছে ও তা অব্যাহত আছে।

উল্লেখ্য, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আহত ব্যক্তিদের অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 

ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি নিরুপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 

ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে প্রাপ্ত তথ্য পরবর্তীতে অবহিত করা হবে।