রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

অনুসন্ধানী সাংবাদিকতায় ডিআরইউ সম্মাননায় ভূষিত সৈয়দ আবদাল আহমেদ

অনুসন্ধানী সাংবাদিকতায় ডিআরইউ সম্মাননায় ভূষিত সৈয়দ আবদাল আহমেদ

বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদকে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ‘ষাটোর্ধ্ব’ বিভাগে তাকে এ সম্মাননা প্রদান করে। 

এই অর্জনের জন্য সৈয়দ আবদালকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর সভাপতি মেহেদী মামুন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি ১৯৮৪-৮৫ মেয়াদে জাবিসাসের সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ আলম স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় জানানো হয়, এমন একজন অভিজ্ঞ সাংবাদিকের এই সম্মাননা গণমাধ্যম কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

এতে আরও বলা হয়, এই স্বীকৃতি তার দীর্ঘ বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের জন্যও এটি তাৎপর্য বহন করে।

তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবেরও একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১-১২ এবং ২০১৩-১৪ মেয়াদে তিনি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। সব মিলিয়ে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে তার ১৬ বছরের অবদান রয়েছে।

এর আগে ২৮ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডিআরইউ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবদাল আহমেদের হাতে ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিকগণ এবং তার সহধর্মিনী বেগম জিনাত মহল চৌধুরী উপস্থিত ছিলেন।