রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে পেসকভ বলেন, ‘পুতিন মাখোঁর সঙ্গে সংলাপে বসার প্রস্তুতির কথা প্রকাশ করেছেন। সুতরাং যদি পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে এটিকে কেবল ইতিবাচকভাবেই মূল্যায়ন করা সম্ভব।’ চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত আবারও পুতিনের সঙ্গে যোগাযোগ শুরু করা। 

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা জরুরি।’

এদিকে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) ঋণ দেওয়ার বিষয়ে একমত হন। 

তবে এই অর্থ জোগাড়ে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন।