রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

ট্রাইব্যুনালের আদেশে শামীম ওসমানসহ ১২ জনের গ্রেফতারি পরোয়ানা

ট্রাইব্যুনালের আদেশে শামীম ওসমানসহ ১২ জনের গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন পক্ষ থেকে ফরমাল চার্জ উপস্থাপন করে অভিযোগ আমলে নেয়ার আবেদন করলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ আজ এই আদেশ দেন। সেই সাথে এই মামলায় পলাতক সকল আসামিকে গ্রেফতার করে আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

এই মামলায় আজ প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। এই প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ১০ জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

এই মামলার অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে সাংবাদিকদের বলেছিলেন যে নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তাঁর সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। আসামীরা সবাই জুলাইুআগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।