রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিবছর শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করি এবং তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করি। এবারও একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

আজ সোমবার বেলা ১১টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে নিবেদন বিএনপির মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নাম, যাঁকে প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে দেশে গণতন্ত্র ও বহুদলীয় ব্যবস্থার পূর্ণ প্রবর্তন করেন। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছিলেন।

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠনের সময় কিছু সমস্যা থাকা নতুন কোনো বিষয় নয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করতে দেখা যাচ্ছে। যেসব সমস্যা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে, সেগুলো কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।

মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি। এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায় এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।