সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ভর্তি পরীক্ষায় ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা। এবার ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। পাশ করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাশের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি আর ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৫টি।

যেভাবে জানা যাবে ফলাফল

শিক্ষার্থীরা তিনভাবে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, https://result.dghs.gov.bd/mbbs/ এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। 

আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইটে ফল জানতে পারবেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।