শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আজ বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভায় গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এডিপি সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বর্তমানে চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের গুণগতমান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধির বিষয়েও তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪), চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, প্রাথমিক বিদ্যালয়সমূহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।