শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিদর্শন করলেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিদর্শন করলেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ রোববার সকালে হাসপাতালটিতে হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরিদর্শন কালে তারা হাসপাতালে রোগীদের বিছানায় ছারপোকা, ডাক্তারদের সময়মত উপস্থিতি না হওয়া ও খাবারের মানসহ নানা অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন।

রোববার সকাল ৯টার দিকে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রায় ঘণ্টা দেড় এক ঘুরে দেখেন পুরো হাসপাতাল। তারা রোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে যথাযথ সেবা নিশ্চিতের অংশ হিসেবে কাজ করছে সরকার।  

আগামী কয়েক দিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, তখন কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বড় সমস্যা হলো দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল হওয়ার পরও লিডারশিপ সঙ্কট আছে এখানে। অব্যবস্থাপনা আছে। দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য বলেছি। স্বাস্থ্য খাতে নানান চ্যালেঞ্জ থাকলেও কোনো ধরনের অব্যবস্থাপনায় ছাড় না দেওয়ার কথা জানান তিনি।