শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা জারি

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা জারি

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।

এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে পত্র জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে প্রয়োজনীয় তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে।

এর আগে গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক পত্রে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্যে বিক্রি ও পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানায়।