শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

বঙ্গভবনে স্বাধীনতা দিবসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে স্বাধীনতা দিবসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা আগামীকাল বঙ্গভবনে ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

সংশ্লিষ্ট এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বিকেলে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি আরও জানান, অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। 

প্রতি বছর ২৬ শে মার্চ ইতিহাসের সেই কালো অধ্যায় মর্মান্তিক স্মৃতি হয়ে ফিরে আসে, যা ১৯৭১ সালের ২৫ শে মার্চের রাত থেকে শুরু হওয়া দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা করে এবং একই বছরের ১৬ ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটবেন। তাঁরা আহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা এবং হালকা আপ্যায়নেরও আয়োজন থাকবে।