শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

সেচ বাড়াতে ৩১৮.৬৩৯ কিমি খাল খননের সিদ্ধান্ত সরকারের

সেচ বাড়াতে ৩১৮.৬৩৯ কিমি খাল খননের সিদ্ধান্ত সরকারের

চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশন সুবিধা বাড়াতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৩১৮.৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

আজ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, খাল পুনঃখনন কর্মসূচির লক্ষ্য দেশের কৃষি, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি এলাকায় উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বালারামপুরে সারাদেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচি দেশের নদী, খাল ও জলাশয় খননের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ।

এ্যানী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় জুন ২০২৬ সালের মধ্যে মোট ১,২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে।

এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘কাবিখা’, ‘কাবিটা’ ও ‘টিআর’ কর্মসূচির মাধ্যমে জুন ২০২৬ সালের মধ্যে আরও ১,৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে দেশের মোট ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা অর্জনে বাকি কাজ বাস্তবায়ন করা হবে।